লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া, (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২০০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১ জন মাদক ব্যবসায়ী ও মাদক মামলার পলাতক আসামী সহ গ্রেফতার ২
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশ মোতাবেক, অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম, আখাউড়া থানার সার্বিক নির্দেশনায় আখাউড়া থানার এসআই মো: আবু ছালেক সঙ্গীয় এসআই মহিন উদ্দিন এর সহযোগীতায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপি এলাকাস্থ উমেদপুর এলাকায় লক্ষী বেগমের বসত বাড়ির ছাদের ফুলের টবের ভিতরের মাটির নিচ হইতে ২০০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী লক্ষী বেগম (৩৬),কে গ্রেফতার করা হয়। লক্ষির পিতা- মোঃ দুলাল মিয়া, স্বামী- মেহেদী হাসান, সাবেক স্বামী- মোস্তফা।
২৬ জুলাই, ২০২২ইং তারিখে আখাউড়া থানায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে অনুমান রাত ১২টা ৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ ৯নং ওয়ার্ডের উমেদপুর গ্রামের লক্ষী বেগমেকে তার বসত ঘর হইতে গ্রেফতার করিয়া তাকে জিজ্ঞাসাবাদ করিলে তার স্বীকারোক্তি ও তথ্য মোতাবেক তাহার বাড়ির ছাদের উপরে রক্ষিত তাহার ফুলের টবের মাটির নিচ হইতে, নিজ হাতে ২০০০ পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দেন, লক্ষীর দেওয়া ২০০০পিস ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ রাখার বিষয়ে জানতে চাইলে, সে জানায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তাহার পার্শবর্তী গ্রামের সেলিম মিয়া (৪৫), পিতা- মৃত ফয়েজ মিয়ার নিকট হইতে ক্রয় করিয়া হেফাজতে রাখিয়াছে। উল্লিখিত গ্রেফতারকৃত আসামী লক্ষী বেগম এবং পলাতক আসামী মো: সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামী লক্ষী বেগমের বিরুদ্ধে ০৪টি এবং পলাতক আসামী সেলিম মিয়ার বিরুদ্ধে ০১টি মাদক আইনের মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
একই টিম আরেকটি অভিযানে ২৫/০৬/২০২২ইং তারিখ রাত অনুমান ২টা.১০ ঘটিকার সময় অপর এক অভিযান পরিচালনা করিয়া গত ০৭/০৭/২০২২ইং তারিখ র্যামব ভৈরব, ক্যাম্প হইতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা কালে র্যািবের উপর আক্রমণ করিয়া আসামী ছিনাইয়া নেওয়ার চেষ্টার ঘটনার মামলার পলাতক আসামী মো: নাছির (৫৪), পিতা- মৃত সমুজ আলী, সাং- আনোয়ারপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।
উক্ত আসামী নাছির (৫৪) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে মাদক সম্রাজ্ঞী লক্ষীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় লক্ষীর বসতবাড়ির ছাদে ফুলের টবে কৌশলে রক্ষিত ২ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, এ ঘটনায় লক্ষী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।













