কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ এর বিরুদ্ধে ২০২১-২০২২ অর্থ বছরে হত দরিদ্রদের জন্য ৪০ দিনের আত্মকর্মসংস্হান কর্মসূচি ইজিপিপি (১ম ও ২য় পর্যায়) প্রকল্পের অর্থ আত্মসাৎ এর অভিযোগ এনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৬ জুলাই) দুপুর ১ টায় বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা অফিসে ঘণ্টা ব্যাপী এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, নব মুসলিম আব্দুর রহমান, রন্জু মিয়া, লাভলু মিয়া, কাজল সরকার, মোছাঃ বেগমসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা জানান, ২০২১-২০২২ অর্থ বছরে হত দরিদ্রদের জন্য ৪০ দিনের আত্মকর্মসংস্হান কর্মসূচি ইজিপিপি (১ম ও ২য় পর্যায়) প্রকল্পের নামের তালিকায় চেয়ারম্যানের নিকটতম ও কাছের লোক জনের নাম দিয়ে অর্থ আত্মসাৎ এর বিষয় তুলে ধরেন। তারা আরো জানায় এই তালিকায় মেম্বার, মেম্বারের ছেলের নাম, মহিলা সদস্যদের নাম, চাকুরী জীবিদের নাম, বিশ্ব বিদ্যালয় পড়ুয়া ছাত্রদের নাম ও জয়মনিরহাট ইউনিয়ন যুব দলের সভাপতির নাম রয়েছে। যারা কোন দিন মাটি কাটাতো দূরের কথা এক ডালি মাটিও মাথায় নেয় নি। এই সকল অনিয়ম করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ তুলে ধরেন।













