আলিফ হোসেন, তানোর -ঃ রাজশাহীর তানোরের উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাইনুল ইসলাম স্বপন ও সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকারকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। জানা গেছে, ২৫ জুলাই সোমবার উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দরগাডাঙ্গা বাজারের বঙ্গবন্ধু চত্ত্বরে ইউপি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সৈনিক লীগের সম্পাদক তানভির রেজার সঞ্চালনায় ও ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান রাব্বির সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কলমা ইউপি আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, আলহাজ্ব মুনসুর রহমান, ইউপি মহিলা লীগের সভাপতি শারমিন আকতার রিমা, সম্পাদক শাহানাজ পারভীন,
প্রভাষক মুনসেফ আলী, ইউপি যুবলীগের সহসভাপতি আনোয়ার হোসেন, উপজেলা সৈনিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান আলী,
ইউপি সদস্য ওয়ার্ড সভাপতি আবুল কালাম, সাজ্জাদ হোসেন, নাজিম উদ্দীন ওরফে ঘোড়া আলা, তানোর পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক পংকজ হালদার, ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক প্রিভেল হাসান রনি, ওয়ার্ড সভাপতি রুবেলপ্রমুখ। এছাড়াও ইউপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতা ও কর্মীসমর্থকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।













