এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় গোপনাঙ্গ চেপে ধরে স্বামীকে হত্যা, স্ত্রী বিউটি বেগম আটক

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার ধুনটে গোপনাঙ্গ চেপে ধরে আব্দুর রহিম (৬৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে তৃতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনা অভিযুক্ত বিউটি খাতুনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ধামাচামা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম উপজেলার নিমগাছি ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রামাণিকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রান্তিক কৃষক আব্দুর রহিম ছয় বছর আগে বিউটি খাতুকে বিয়ে করেন। তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে প্রায় ঝগড়া হতো। সকালে আব্দুর রহিম স্ত্রীকে ভাত রান্না করতে বলেন। কিন্তু সময়মতো ভাত রান্না করতে না পারায় তিনি স্ত্রীকে মারধর করে। এতে ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুন তার স্বামীর গোপনাঙ্গ চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুর রহিম। এসময় নিহতের স্বজনরা ক্ষুব্ধ হয়ে বিউটি খাতুনকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হবে।

নিহতের প্রথম স্ত্রীর মেয়ে রোজিনা খাতুন জানান, বিউটি খাতুন আগেও বাবাকে হত্যাচেষ্টা করেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় গোপনাঙ্গ চেপে ধরে স্বামীকে হত্যা, স্ত্রী বিউটি বেগম আটক

প্রকাশিত হয়েছে: ০২:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২