মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

পরে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মৎস্য চাষিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা শাহাজান সিরাজী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিনসহ মৎস্য চাষীরা অংশ নেন।

এদিন জেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে জেলার তিনজন সেরা মৎস্যচাষীকে পুরস্কৃত করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে সদর উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।













