মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের চকমারি পাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মোঃ আলী হোসেন (৫০) মরণ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত মানবেতর জীবন যাপন করছেন।
এক সময় প্রবাসে থাকলেও বর্তমানে বসত ভিটা ছাড়া জমা-জমি ও সম্পত্তি নেই। দুই মেয়ে ও এক ছেলে বিয়ে করে আলাদা সংসারে। ছেলেও দিনমজুর।আলী হোসেনের ঢাকার ক্যান্সার হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন। ইতমধ্যে কয়েকবার থেরাপী নিয়েছেন। বর্তমানে প্রতিদিন ৮৫০ টাকার ওষুধ লাগছে।
নিজের চলার মত যা পুজি ছিল কয়েক বছরের চিকিৎসার জন্য ব্যয় করে এখন অসহায় হয়ে পড়েছেন। এর আগে সমাজ সেবা থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল সেটাও চিকিৎসার জন্য ব্যয় করেছেন। আত্মীয় স্বজনও যে যার মত সাহায্য করেছেন।
বর্তমানে প্রতিদিনের ওষুধ কিনে খাওয়ার মত আর্থিক অবস্থা নেই তার। সমাজের বিত্তশালী ও দানশীল মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন করেছন ক্যান্সার আক্রান্ত আলী হোসেন। তার ব্যক্তিগত বিকাশ নম্বর ০১৭৯৩৩৭৫৯৫৭। কেউ সাহায্য করতে চাইলে তার সাথে যোগাযোগ করে আর্থিক সহযোগিতা করে পারেন।













