এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার আদমদীঘিতে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ “বাঙালি সাংস্কৃতির বিকাশই আমাদের লক্ষ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলার মুখ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে ১০ দিন ব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাত ৮টায় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিশু কিশোরদের সামনে উপস্থাপনের লক্ষ্যে বাংলার মুখ আদমদীঘি উপজেলা শাখা গত ২২ জুলাই শুক্রবার থেকে ৩১ জুলাই রোববার পর্যন্ত ১০ দিন ব্যাপি এই উৎসবের আয়োজন করেছেন। উৎসবে শিশু কিশোরদের জন্য সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিনোদনের জন্য গ্রামীন খেলাধুলাসহ প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “বাংলার মুখ” উপজেলা শাখার সভাপতি মনজু আরা বেগম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছেলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, অধ্যক্ষ আব্দুর রহমান, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব নাজিমুল হুদা খন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম ও ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।

উৎসবকে ঘিরে নাগর দোলা, নৌকা দোলা, মিনি ট্রেনলাইন প্রভৃতি বিনোদন ও চুরি ফিতাসহ খাবার দোকানের পসরায় মাঠ জুড়ে মেলা বসেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ার আদমদীঘিতে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ১২:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২