মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা মৎস্য দপ্তর।
শনিবার দুপুরে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন এবং ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফজল ইবনে কাওছার আলী, প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, শফিকুল আলমসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।













