মোঃ জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি -ঃ বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর পক্ষে থেকে ২৬ নং ওয়ার্ডের নতুন ভোটারদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। আজ শুক্রবার (২২ জুলাই) ২০২২ তারিখের বরিশাল হরিনাফুলিয়া ২৬ নং ওয়ার্ডে সকাল থেকেই নতুন ভোটার কার্যক্রম শুরু হয়েছে ১১৪ নং হরিনাফুলিয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বিদ্যালয়ে সুন্দর ও সুষ্ঠভাবে নতুন ভোটার কার্যক্রম চলে। বিদ্যালয়ে উপস্থিত ছিলেন সম্মানিত মোঃ সোলায়মান বাপ্পি সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ২৬ নং ওয়ার্ড, বরিশাল মহানগর এবং সম্মানিত মোঃ শফিকুল ইসলাম (সুমন) ২৬নং ওয়ার্ড, বরিশাল সিটি কর্পোরেশন।

আরো নেতৃবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। মোঃ সোলায়মান বাপ্পি এবং মোঃ শফিকুল ইসলাম (সুমন) সকল নেতৃবৃন্দ নিয়ে বরিশাল সিটি কর্পোরেশন মাননীয় মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এর পক্ষে থেকে নতুন ভোটারদের ফুলের শুভেচ্ছা জানায় এবং তাদের জীবনের প্রথম ভোট নৌকায় পক্ষে থাকে এই আহবান জানায়।













