এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ধাঁমাচাপা

তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে ফিল্মি-স্টাইলে অস্ত্রের মুখে চোঁখবেঁধে একজনকে অপহরণ ও মারপিট করে তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনতাইয়ের গুঞ্জন উঠেছে। সুত্র জানায়, গত ২০ জুলাই বুধবার উপজেলার তেলোপাড়া দীঘিপাড়া গ্রামে আলোচিত ও চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। এদিকে খবর পেয়ে কাঁকনহাট ফাঁড়ির পুলিশ এসে বিধস্ত অবস্থায় অপহৃত আজিবুরকে উদ্ধার করেছে। কিন্ত্ত রহস্যজনক কারণে কাউকে আটক বা মামলা না দিয়ে ঘটনা ধাঁমাচাপা দেয়া হয়েছে। তবে গ্রামবাসি তালেবের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, তানোেরে সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের মাহাবুর রহমানের পুত্র আজিবুর রহমান গোদাগাড়ীর ভুসনা গ্রামে প্রায় ১০০ বিঘা জমি ইজারা নিয়ে পেয়ারা চাষ করছেন। এমতাবস্থায় পার্শ্ববর্তী তানোরের বাঁধাইড় ইউপির তেলোপাড়া গ্রামের মোজাফফর ওরফে মোজাম্মেলের পুত্র আবু তালেব ওরফে খলিল বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে। বন্ধুত্বের সুযোগে আজিবুরকে পেয়ারা চাষের জমি দেবার কথা বলে কৌশলে তার কাছে থেকে আবু তালেব ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিন্ত্ত জমি তো দেয়নি উল্টো তার কাছে আরো ৫০ হাজার টাকা দাবি করেন তালেব। এনিয়ে দু’বন্ধুর মাঝে বিরোধের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গত ২০ জুলাই মঙ্গলবার তেলোপাড়া থেকে আবু তালেব প্রায় ১০ জনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফিল্মি-স্টাইলে ভুসনা পেয়ারা বাগানে হামলা করে আজিবুরকে অপহরণ ও করে চোঁখবেঁধে তেলোপাড়া গ্রামে নিয়ে এসে মোজাম্মেলের বাড়িতে আটকে রাখেন। এসময় তাকে মারপিট করে তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আরো ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তার পরিবারকে খবর দেয়া হয়। কিন্ত্ত তার পরিবার ঘটনা পুলিশকে জানালে গোদাগাড়ী থানার কাঁকনহাট ফাঁড়ির দারোগা মোমিনুল সঙ্গীয় ফোর্সসহ তেলোপাড়া গ্রামের মোজাম্মেল হকের বাড়িতে অভিযান চালিয়ে বিধস্ত অবস্থায় অপহৃত
আজিবুরকে উদ্ধার করেছে। অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা আপোষযোগ্য অপরাধ নয়। কিন্ত্ত স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও দারোগা মমিনুল বড় অঙ্কের টাকা নিয়ে কাউকে আটক বা মামলা না করে ঘটনা ধাঁমাচাপা দিয়েছেন বলে গ্রামের মানুষের মুখে আলোচনা রয়েছে। তবে দুদিন পর এ খবর ছড়িয়ে পড়লে এলাকা ও প্রশাসনে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এবিষয়ে আজিবুর জানান, তার কাছে থেকে তালেব কোনো টাকা পাবে না, তার পরেও তালেব ওরফে খলিল মাদকাসক্ত যুবকদের নিয়ে দেশীয় অস্ত্রের মুখে চোঁখবেঁধে তাকে অপহরণ ও মারপিট করে তার কাছে থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, মামলা করতে চাইলে, জোরপুর্বক সাদা কাগজে তাদের কাছে থেকে স্বাক্ষর নিয়েছেন মেম্বার জাহাঙ্গির আলম। এবিষয়ে দারোগা মমিনুল বলেন, এটা আপোষযোগ্য অপরাধ নয়,তবে কেউ বাদি না হলে মামলা হবে কিভাবে। এবিষয়ে ইউপি সদস্য জাহাঙ্গির আলম বলেন, এ ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নাই, তিনি মেম্বার হিসেবে সেখানে উপস্থিত ছিলেন মাত্র।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনা ধাঁমাচাপা

প্রকাশিত হয়েছে: ১২:৪৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২