এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়াকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বৃহস্পতিবার সারাদেশের ন্যায় বগুড়া জেলার ১০ উপজেলার ৩৫৪ পরিবারের মাঝে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের গৃহ হস্তান্তর হয়েছে। এরই মধ্য দিয়ে জেলার দুটি উপজেলা ভুমিহীন ও গৃহহীন মুক্ত হলো। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এর মধ্য দিয়ে দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলা গৃহহীন মুক্ত ঘোষণা করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের বাড়ি ঘর নির্মাণ করে দিচ্ছেন সরকার। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে গৃহ হস্তান্তর কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ার দুপচাঁচিয়ায় সুবিধাভোগীদের হাতে জমির দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ ফজলুল হক, উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমন জিহাদী সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

একই সময়ে সদর উপজেলায় দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, ইউএনও সমর কুমার পাল, গাবতলী উপজেলায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগসহ কর্মকর্তাগন। জেলার অন্যান উপজেলায় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ জানান, ৩৫৪টি ঘরের মধ্যে আদমদীঘিতে ৩০টি, সদরে ৩৫, দুপচাঁচিয়ায় ১০, কাহালুতে ১২, নন্দীগ্রামে ৪০, সারিয়াকান্দিতে ১১৫, শাজাহানপুরে ৩৫, শেরপুরে ৪৫, শিবগঞ্জে ৬ ও সোনাতলায় ২৬টি গৃহ রয়েছে। এর আগে তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ৯৩০ পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এ নিয়ে জেলায় ৩৫৯৩টি গৃহ নির্মাণ করেছে সরকার।

বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, দেশে কেউ ভুমিহীন, গৃহহীন থাকবেনা, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে বগুড়া জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রত্যেক উপকারভোগীর জমিসহ গৃহ, জমির দলিল ও মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের সনদ হস্তান্তর করা হয়েছে।

জেলার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়া উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন।

জেলায় এখনও ৪৮১ টি গৃহহীন পরিবারের তালিকা রয়েছে, তাদের ঘর নির্মান প্রক্রিয়া চলমান রয়েছে। বগুড়া জেলাকে আগামী ডিসেম্বরের মধ্যে গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ার নন্দীগ্রাম ও দুপচাঁচিয়াকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৫:২৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২