এখন ০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে জমির বিরোধে মামার হাতে ভাগিনা খুন

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত হয়েছেন।
বুধবার (২০শে জুলাই) দুপুর ২টায় পূর্ব ছাতনা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ খুনের ঘটনা ঘটে। ডিমলা থানার এসআই জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত খালেদ মাসুম ওই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। নিহত খালেদ মাসুমের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নীপতি মনোয়ার ও ভাগিনা খালেদ মাসুমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।দুপুরে বাড়ি ফেরার পথে ফেডারেশন বাজারের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে খালেদ মাসুমের ঘাড়ে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
আহত অবস্থায় উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লাইছুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য খালেদ মাসুমের লাশ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নীলফামারীতে জমির বিরোধে মামার হাতে ভাগিনা খুন

প্রকাশিত হয়েছে: ০৫:৫৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২