এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধঃ আইনজীবিকে হত্যার চেষ্টা

রেজাউল করিম, পঞ্চগড়: পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেড়ে এক আইনজীবির উপর ফিল্মী কায়দায় হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন অ্যাড. জালাল উদ্দীন আহাম্মদ (৫১) নামের ওই আইনজীবি।
শনিবার দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রোববার (৩০ মে) অ্যাড. জালাল উদ্দীন বাদী হয়ে ১৩ জনকে আসামী করে পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-১ একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগি আইনজীবি সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় এলাকার তাহের উদ্দীন আহাম্মদের ছেলে এবং পঞ্চগড় জেলা আইনজীবি সমিতির লিগ্যাল এইড সম্পাদক ও আইন সহায়তা ফাউন্ডেশনে পঞ্চগড় জেলার সিনিয়র সহ সভাপতি। আর অভিযুক্তরা হলেন- হাড়িভাসা ইউনিয়নের ব্রমতল এলাকার মৃত কবির উদ্দীনের ছেলে মজিরুল ইসলাম (৫৫), নজরুল ইসলাম (৬২), দুলাল (৫৩), বেলাল (৪৫), রমজান আলী (৫৮), ফয়জুলের ছেলে মিস্টার (৩৪), আসাদুল (২২), নজরুলের ছেলে ছুবাউ (২৮), দুলালের ছেলে আলমগীর (৩৫), একই ইউনিয়নের পশ্চিম ঝুলিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মোজাহার (৩০), মোজাম্মেল (৩৮), মঙ্গলুর ছেলে মোতালেব (৪০) এবং মোমিনপাড়া এলাকার রমজান আলীর ছেলে সাজু (৩০)।
মামলায় উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে অ্যাড. জালাল ও তার ভাই আইয়ুব আলীর উপর হামলা করে অভিযুক্তরা। হামলার একটি ভিডিও ক্লিপ সংগ্রহে রয়েছে। যেখানে দেখা যায়, আসামী বেলাল ধারালো অস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় কোপানোর চেষ্টা চালায় এবং মজিরুল ও নজরুল ইসলাম লাঠি দিয়ে আঘাত করছে অ্যাড. জালাল ও তার ভাইকে।
জানা গেছে, ৪৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিলো। আদালতে মামলাও হয়। মামলায় অ্যাড. জালালদের পক্ষে গত ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর রায় এবং ১৯ সেপ্টেম্বর ডিক্রি দেয় আদালত। পরে আসামীরা আদালতে আপীল করলে গত ২০২০ সালের ১ ডিসেম্বর আপীল না মঞ্জুর করে বিচারক।
এদিকে, দীর্ঘদিন ধরেই এই জমি নিজেদের ভোগ দখলে রয়েছে বলে দাবি করেছেন অ্যাড. জালাল উদ্দীন আহাম্মদ। তিনি জানান, চলতি মৌসুমে এই জমিতে বাদামের আবাদ করা হয়। বাদাম পরিপক্ব হওয়ায় ঘটনার দিন সকালে বাদাম উত্তোলন করতে যায় লোকজন। এতে আসামীরা বাধা দেয়।
অ্যাড. জালাল বলেন, বাদাম উত্তোলনে বাধা দেয়ার খবর পেয়ে আমি পঞ্চগড় সদর থানায় একটি অভিযোগ দেই এবং দুপুরের দিকে আমি ও আমার বড় ভাই আইয়ুব আলী সেখানে যাই। পরে লোকজনকে অভয় দিলে তারা পূণরায় বাদাম উত্তোলন শুরু করে। পরে মুহুর্তেই আসামীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটাসহ এসে আমাদের উপর ফিল্মী কায়দায় হামলা করে। এতে মারাত্মকভাবে আহত হই আমরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।
পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড.আজিজার রহমান আজু জানান, আইনজীবী পরিচয় পাওয়ার পরও নির্মম ভাবে একজন আইনজীবী কে মারপিট করা হয়েছে। এটা হত্যার চেষ্টা। অতি দ্রুত দুর্বৃত্তদের আটক করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ইতোপূর্বে ওই জমির বিরোধ নিরসনে বসা হয়েছিলো কিন্তু মিমাংসা হয়নি।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনার দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জমি নিয়ে বিরোধঃ আইনজীবিকে হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে: ০৪:০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১