এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শফিকুল ইসলাম রনি, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের এক অভিযানে বশির উদ্দিন(৪৪) নামে পাঁচ বছরের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার(২২ মে) দুপুরে উপজেলার রাজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বশির উদ্দিন রাজাপুর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান খোলা কাগজকে জানান, আখাউড়া থানার (এএসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, বশিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তিনি জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে আখাউড়া থানায় তিনটি মাদক আইনের মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে। গ্রেফতারের পর বশির উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান আলমগীর হোসেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১