এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তা-খাল সংস্কারের দাবিতে বরিশাল বিসিকে বাসদের পথসভায়, সন্ত্রাসীদের বাধা

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) -ঃ বরিশাল আজ সকাল ১১টায় খাল-রাস্তা সংস্কার ও পার্কিং স্ট্যান্ড নির্মাণের দাবিতে মাসব্যাপী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কর্মসূচির অংশ হিসেবে বিসিক প্রধান ফটকের মুখে ও মড়কখোলায় পথসভা অনুষ্ঠিত হয়। বিসিকে পথসভার শুরুতে ১ নং ওয়ার্ডের জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শাহ আলমের নেতৃত্বে স্থানীয় ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের নেতা মোঃ ফারুকসহ কিছু সন্ত্রাসীরা এসে বাসদের ব্যানার নিয়ে কাড়াকাড়ি শুরু করে ও কর্মসূচি করতে বাধা প্রদান করে। এসময়ে মেয়রের ছবি সম্বলিত টিশার্ট পড়া কিছু ছেলেরাও সন্ত্রাসীদের সাথে ছিল।

বাসদের কর্মীদের সাথে সন্ত্রাসীদের ধাক্কাধাক্কি হয়। সন্ত্রাসীরা বলেন কেন রাস্তার দাবিতে কর্মসূচি হচ্ছে- এটা নিয়ে বাসদের নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে এলাকাবাসী ও বাসদের কর্মীদের প্রতিরোধের মুখে পরাস্ত হয়ে সন্ত্রাসীরা দ্রুত গতিতে স্থানত্যাগ করেন। পড়ে বিসিক এবং মড়কখোলার পোলে পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় সভাপতিত্ব করেন বাসদ ১ নং ওয়ার্ড শাখার সংগঠক দুলাল মল্লিক। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ইমাম হোসেন খোকন, বিসিক এলাকার ব্যাবসায়ী সুগন্ধা এলুমিনিয়াম কারখানার সত্বাধিকারী মোস্তাফিজুর রহমান, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক ১ নং ওয়ার্ড শাখার ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সহ-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মনির হাওলাদার, ২৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মোকছেদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ।

বক্তারা ন্যায্য দাবিতে ও জনগণের অধিকার আদায়ে বাসদের কর্মসূচিতে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান ও হামলাকারীদের শাস্তি দাবি করেন। বক্তারা বলেন, বিসিকের রাস্তা গত চার বছরে একবারের জন্য ও সংস্কার হয়নি। রাস্তার মধ্যে বিশাল গর্ত হয়ে গেছে প্রায়ই গাড়ি উলটে যায়। বাসদ গত চার বছরে এই রাস্তা সংস্কারের দাবিতে অন্তত তিনবার এই রাস্তায় কর্মসূচি পালন করেছে। যারা এই রাস্তা সংস্কারের দাবিতে পালিত কর্মসূচিতে বাধা দেয় তারা এই এলাকার শত্রু, বরিশালের জনগনের শত্রু। বক্তারা অবিলম্বে বিসিকের রাস্তা সংস্কারের দাবি জানান।

মড়কখোলার পথসভায় বক্তারা বলেন, নথুল্লাবাদ খালপাড় সড়ক ও জেলখালের অবস্থা শোচনীয়। গত ৭-৮ বছরে খালপাড় সড়কে কোন সংস্কার হয়নি, এলাকাবাসী এই রাস্তায় চলতে সীমাহীন দুর্ভোগে পড়ে। জেলখালের মড়কখোলার পোল অংশের দিকে তাকালে বোঝা যায়না এটা কচুক্ষেত নাকি খাল। খাল পুনরুদ্ধার ও পুনর্খননে ববরাদ্দকৃত অর্থ ব্যয় করে বক্তারা অবিলম্বে খাল সংস্কারের কাজ শুরু করার দাবি জানান।

ডাঃ মনীষা চক্রবর্তী বলেন, হামলা-হয়রানি করে বাসদের কর্মসূচি থামানোর চেষ্টা করে কোন লাভ হবেনা। বাসদ জনগণের অধিকার আদায়ে আপোষহীনভাবে লড়াই চালিয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রাস্তা-খাল সংস্কারের দাবিতে বরিশাল বিসিকে বাসদের পথসভায়, সন্ত্রাসীদের বাধা

প্রকাশিত হয়েছে: ১১:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২