এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকায় এ্যাম্বুলেন্সে পিষ্ট হয়ে নিহত ১ তপন দাস

জলঢাকায় এ্যাম্বুলেন্সে পিষ্ট হয়ে নিহত

তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ জরুরি রোগী পরিবহন সেবা এ্যাম্বলেন্সের চাকায় পিষ্ট হয়ে নিহত হলো আকাশ (১২) নামে এক শিশু। আজ শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে জলঢাকা শহরের ডালিয়া রোডের মুদিপাড়ার মোড় নামক স্হানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ উপজেলার শৈলমারী ইউনিয়নের আনছার হাট এলাকার হেলাল উদ্দিনের ছেলে । এবিষয়ে উক্ত ঘটনার প্রতক্ষ্যদর্শী কয়েক জনের সাথে কথা হলে তারা জানান যে আকাশ উক্ত এলাকার একটি চায়ের দোকানে কাজ করে সে তখন দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে রংপুরগামী একটি এ্যাম্বুলেন্স উক্ত এলাকায় এলে আকাশের সাইকেলে সজোরে ধাক্কা দিলে আকাশ এ্যাম্বুলেন্সের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থানে মারা যায়। এবিষয়ে জলঢাকা থানা ওসি মোস্তাফিজুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন সরকারি এ্যাম্বুলেন্সকে জনতার হাত থেকে রক্ষার জন্য চালক নিজেই এ্যাম্বুলেন্স নিয়ে থানায় এসে হাজির হয়ে ঘটনার বিস্তারিত বলে থানায় আত্মসমর্পণ করেন৷ এবং তার কথার ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে সেই শিশু আকাশের লাশ উদ্ধার করি এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সেখানেই তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জলঢাকায় এ্যাম্বুলেন্সে পিষ্ট হয়ে নিহত ১ তপন দাস

প্রকাশিত হয়েছে: ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১