এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ রাকিবুল ইসলাম রাকিব (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাকিবুল ইসলাম উপজেলার সান্তাহার পৌর শহরের চা বাগান এলাকার আমিনুল হকের ছেলে।

জানা যায়, রাকিবুল ইসলাম তাছীন ফার্মেসীতে তার ওষুধের দোকানের পাশাপাশি নেশার দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট দীর্ঘদিন ধরে মাদক সেবীদের কাছে বিক্রি করছিল। এরপর তিনি অধিক লোভের আশায় নিজ বাড়িতে রেখে তার ব্যবসা চালিয়ে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে মাদকদ্রব্য নিয়ে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস এবং নিজ ঘরের আলমাড়ী থেকে আরও ৪৬০ পিস নেশার দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাকিবুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সান্তাহারে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

প্রকাশিত হয়েছে: ০১:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২