এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় আজিজুল হক(৪৫) নামে ভ্যান চালক নিহত হয়েছেন।
শনিবার সকাল দশটার দিকে টেঙ্গনমারী-মীরগঞ্জ সড়কের কিসামত বটতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
আজিজুল জলঢাকা উপজেলার আরাজি কাঠালি বালাপাড়া এলাকার মৃত. তৈয়ব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভ্যানে সবজি নিয়ে টেঙ্গনমারী বাজারের দিকে যাচ্ছিলো। একই পথে একটি ট্রাক যাওয়ার সময় ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান আজিজুল।
পরে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার উপ-পরিদর্শক(এসআই) নুরুল হক বলেন, ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নীলফামারীতে ট্রাকের চাকায় পিস্ট হয়ে ভ্যান চালকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০১:১১:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২