এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এক যুবকের মরদেহ উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর নগরীর মাহিগঞ্জ রঘু বাজার ঝাড়বাড়ি এলাকায় মজিবর রহমান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিহতের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহিগঞ্জ থানা পুলিশ জানায়, তিনি স্থানীয় মশিয়ার রহমানের ছেলে ট্রলি চালক মজিবর রহমান স্ত্রী ও এক কন্যা সন্তানকে নিয়ে নগরীর রঘু বাজার ঝাড়বাড়িতে ভাড়া থাকতেন। বাড়ির উঠানে থাকা আম গাছে ফাঁস দিয়ে মজিবর আত্মহত্যা করেছেন এমন খবরে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটির সুরতহাল প্রতিবেদন শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবী মজিবর রহমান আত্মহত্যা করেননি বরং তাকে হত্যা করে আত্মহত্যা বলার চেষ্টা করা হচ্ছে। পুলিশ তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, আমরা গিয়ে দেখেছি বাড়ির উঠানে থাকা আম গাছের নিচে গলায় গামছা পেঁচানো অবস্থায় মজিবরের মরদেহ ছিড়ে পড়ে আছে। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে এক যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০১:০৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২