বিশেষ সংবাদদাতা -ঃ আজ ১৫ ই জুলাই শুক্রবার খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্ব্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদের পরিচালনায় সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ষান্মাসিক দায়িত্বশীল সভায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন,যারা খেলাফত মজলিস করে সমাজ ও রাষ্ট্রে তাদের দায়িত্ব অন্যান্য নাগরিকদের তুলনায় অনেক বেশি।একজন সু নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার পাশা-পাশি তারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করে থাকেন।সত্যের পথে, সুন্দরের পথে,শান্তি ও শৃঙখলার জন্যে, সমাজের গরীব,দুঃখী,অসহায় মানুষের জন্যে কাজ করে থাকেন।বঞ্চিতদের অধিকার আদায় ,মানুষের অন্নের অধিকার, শিক্ষা ও চিকিৎসার অধিকার তথা মৌলমানবিক চাহিদার অধিকার আদায়ে খেলাফত মজলিসের কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।এছাড়াও তিনি আরো বলেন বানভাসী অসহায় মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে,ফসল হারা কৃষকদের বীজ, ও রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক ডাঃ আবু তৌসিফ।জেলা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন,সহসভাপতি মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলিয়াস,সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান,সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন,সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান,কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ,বায়তুলমাল সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ,আবুল কাশেম অফিক,মাওলানা আবুল কালাম আজাদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কানাইঘাট উপজেলা সভাপতি বজলুর রহমান,জৈন্তাপুর উপজেলা সভাপতি মুজিবুর রহমানসহ সিলেট জেলার সকল উপজেলার শূরা সদস্য বৃন্দ।













