তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুর শ্লীলতাহানি ও কামড় দিয়ে গুরুত্বর জখমের অভিযোগ উঠেছে। শশুরের নির্যাতনের শিকার গৃহবধু হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এবার দিয়ে গৃহবধুকে আটবার নির্যাতন করা হয়েছে। উপজেলার বাধাঁইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।কিন্ত্ত শ্বশুর ও স্বামীর ভয়ে গৃহবধু আইনের আশ্রয় নিতে পারছে না। এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শ্বশুর ও স্বামীর শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী। নাম প্রকাশে গ্রামবাসি বলেন, কাউসার আলী নারী লোভী মানুষ এর কঠোর শাস্তি দেয়া হোক।
জানা গেছে, তানোরের কচুয়া মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের প্রভাষক কাউসার আলীর ভাই প্রয়াত হলে তিনি তার ভাবিকে বিবাহ করেন। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, এদিন শশুর কাউসার আলী পত্রবধুর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় পুত্রবধু বাধা দিলে শশুর কামড় দিয়ে তার মুখমন্ডল বিকৃত করে দেন। তানোর উপজেলা হাসপাতলে কথা গৃহবধুর সঙ্গে তিনি বলেন,আমার শ্বশুর আমার ঘরে ঢুকে আমাকে ধর্ষণের চেষ্টা করে, বাধা দিলে আমার গলা চেপে হত্যার চেষ্টা করেন, শ্বশুর কামড় মেরে আমার মুখমন্ডল ক্ষতবিক্ষত ও দাঁত ভেঙে দিয়ে যৌনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করেছে। এবিষয়ে ইউপি সদস্য মুকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পরিস্থিতি খারাপ দেখে পুলিশ ফাঁড়িতে অবহিত করি। তার মুখ মন্ডল রক্তাক্ত ছিল। এরপর শুনেছি গৃহবধূ মেডিকেলে চিকিৎসা ধীন রয়েছে। এবিষয়ে জানতে চাইলে গৃহবধুর স্বামী রুমন আহম্মেদ বলেন, এটা তাদের পারিবারিক বিষয়, স্থানীয়ভাবে আপোষ করা হবে। এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা এসআই মাসুদ বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।













