এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর রামনগরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিকী ছবি লাশ

তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি নীলফামারীর জেলা সদরের রামনগর ইউনিয়ন থেকে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নীলফামারীর সদর থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যা রাত ৮ টার দিকে রামনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি সেচ পাম্পের ঘর ( মটার ঘর) থেকে কছির উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ । নিহত কছির উদ্দিন উক্ত এলাকার নজির উদ্দিনের ছেলে । এবিষয়ে স্হানীয় কয়েক জন লোকের সাথে কথা হলে তারা জানান যে কছির উদ্দিন ডাঙ্গাপাড়ার সরকারী জমিতে ( খাস জমি) ঘর বানিয়ে পরিবার নিয়ে থাকতেন । কিন্তু হঠাৎ করে আজ রাত ৮ টার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায় তবে কি কারনে সে গলায় ফাস দিয়ে মৃত্যু বরণ করলেন আমরা তা বলতে পারি না। এবিষয়ে মৃত কছির উদ্দিনের পরিবারের লোকদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও কথা বলা যায় নি । এদিকে নীলফামারীর সদর থানা ওসি আব্দুর রউফ এর সাথে কথা হলে তিনি বলেন খবরটি শুনা মাত্র আমি সেখানে যাই এবং কছির উদ্দিনের মৃতদেহ উদ্ধার করি এবং লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারীর জেনারেল হাসপাতালে নিয়ে আসি । এবং কি কারনে তার মৃত্যু হয়েছে সেটা তার মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সঠিক কারন জানা যাবে বলে ও তিনি বলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নীলফামারীর রামনগরে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১