এখন ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর সিটি করপোরেশন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদন্ড

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুর সিটি করপোরেশন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জরিমানা ও কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। কারাদন্ডপ্রাপ্ত মাদকসেবীরা হলেন রংপুর নগরীর নুরপুর এলাকার মিলন (৪১), আশরতপুর এলাকার সাদেকুল ইসলাম(৩৫) ও খামারপাড়া এলাকার আমিনুল ইসলাম (৪০)।

রংপুর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ৩ ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকসামগ্রী জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মিলন, সাদেকুল ইসলাম ও আমিনুল ইসলামকে যথাক্রমে ১৫ দিন, ২ মাস ও ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় ও প্রত্যেককে ১শ টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সদস্যগণ সহায়তা করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর সিটি করপোরেশন এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩ মাদকসেবীর কারাদন্ড

প্রকাশিত হয়েছে: ০৫:২৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২