এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুজানগরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ

এম মনিরুজ্জামান, পাবনা প্রতিনিধি -ঃ সুজানগরে পদ্মা নদী থেকে অজ্ঞাত অর্ধ গলিত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছ সুজানগর থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নারুহাটি পক্কীর মোড় সংলগ্ন পদ্মা নদী থেকে ঐ লাশ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, এলাকার মৎস্যজীবীরা পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে লাশটি ভাসতে দেখে সুজানগর থানা পুলিশকে খবর দেয়, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাজশাহী অঞ্চল থেকে লাশ ভেসে আসতে পারে।‌ সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান লাশ উদ্ধারের বিষয়ে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে লাশের পরিচয়সহ অন্যান্য তথ্য জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সুজানগরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেন পুলিশ

প্রকাশিত হয়েছে: ০২:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২