এখন ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও গাছের চারা বিতরণ

শাকিল মন্ডল রাঙ্গামাটি -ঃ প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বনায়নের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও সারাদেশে বিজিবি কর্তৃক বৃক্ষরোপন সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণের উপস্থিতিতে অদ্য ০৬ জুলাই ২০২২ তারিখ ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শফিকুর রহমান, পিএসসি, জি+ ব্যাটালিয়ন সদরে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। বৃক্ষরোপন শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি সকলকে অন্তত ০১ টি করে গাছের চারা রোপন করা এবং রোপিত গাছের চারা গুলোর নিয়মিত পরিচর্যা করার আহবান জানান যাতে আগামী ২০ বছর পর রোপিত গাছ গুলো প্রাকৃতিক বিপর্যয় হতে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়।

এছাড়াও তিনি জানান সকলের সম্মিলিত প্রচেষ্টায় অত্র অঞ্চলে অপরাধ এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারলে অচিরেই ছোট হরিণা এলাকাটি পর্যটন এলাকা হিসেবে পরিচিতি লাভ করবে ও অতি দ্রুতই উন্নতির দিকে ধাবিত হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও গাছের চারা বিতরণ

প্রকাশিত হয়েছে: ০২:০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২