এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুল ফুটবলে বাংলাদেশের সেরা নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ

বেনাপোল ম্যাচে পিছিয়ে পড়ে জেতার সর্বাত্মক চেষ্টা করেছে। মুহুর্মুহু আক্রমণ করে গোল না পেয়ে হতাশ হয়ে পড়ে যশোরের স্কুলটি। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হওয়ায় মাঠে কাদার সৃষ্টি হয়। উভয় দলের খেলোয়াড়দের স্বাভাবিক খেলা খেলতে সমস্যা হয়েছে।

রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে দুই দিকে দুই দৃশ্য। মাঠের সেন্টারে মাথা নুইয়ে কাঁদছেন বেনাপোলের ফুটবলাররা। অন্য দিকে নীলফামারীর ফুটবলাররা দীর্ঘ লাফ দিচ্ছিলেন। চারবার স্কুল ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া নীলফামারীর উচ্ছ্বাস একটু বেশিই।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন স্কুল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, মহিদুর রহমান মেরাজ ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১-০ গোলে যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ। বুধবার (৬ জুলাই) পল্টন ময়দানে বিকেলে অন্য দিনগুলোর তুলনায় ফাইনাল খেলা দেখতে উৎসুক জনতার ভিড়।
এই দুই দল গ্রুপ পর্যায়ে এক বার মুখোমুখি হয়েছিল। সেই লড়াইয়ে বেনাপোল ৪-০ গোলে জিতেছিল। আজকের ফাইনালে বেনাপোল দুর্দান্ত খেলেছে। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও একবারও বল গোললাইন অতিক্রম করাতে পারেনি। বেনাপোলের অধিনায়ক রাহুল ম্যাচজুড়ে অসাধারণ স্কিল দেখিয়েছেন। গোলের সুবর্ণ সুযোগ যেমন তৈরি করেছেন তেমনি নীলফামারীর গোলরক্ষক সেভও করেছেন বেশ কয়েকটি।
নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের টিমের অধিনায়ক নাইম ইসলাম ৩০ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন। নীলফামারী আক্রমণের সংখ্যা কম হলেও খেলার নিয়ন্ত্রণ ছিল যথেষ্ট।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

স্কুল ফুটবলে বাংলাদেশের সেরা নীলফামারীর ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ

প্রকাশিত হয়েছে: ০৭:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২