মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে মরগেন চা কারখানা কতৃক চা চাষীকে নির্যাতন ও চাষীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির আয়োজনে শের- ই বাংলা পার্ক মোড়ে মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অমর খানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চা চাষী নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামিলীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক নাঈমুজ্জামান মুক্তা, সাবেক তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তারুল হক মুকু, এমদাদুল হক, পঞ্চগড় পৌরসভার কমিশনার হাসনাত মোঃহামিদুর রহমান, সাহরিয়ার বিপ্লব প্রমুখ। এসময় বক্তরা বলেন, মরগেন চা ফ্যাক্টরিতে চা পাতা সংগ্রহের সময় দুইজন চা চাষীকে মারধর করে ফ্যাক্টরি কতৃপক্ষ, তাদের আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান নুরুজ্জামান নুরু।

উদ্ধার করতে গিয়ে উল্টো চেয়ারম্যনের রিরুদ্ধে মিথ্যা মামলা করে কারখানা কতৃপক্ষ, এছারাও চা ফ্যাক্টরির সিন্ডিকেটের কারনে চা চাষ ধ্বংশের পথে, চা পাতার ন্যয্যমুল্যের দাবিতে বারবার আন্দোলন করেও কোন সুরাহা পাচ্ছেনা চাষীরা, তাই মিথ্যে মামলা প্রত্যাহার সহ চা পাতার ন্যয্য মুল্যের দাবি জানায় তারা। এসময় জেলার বিভিন্ন এলাকার কয়েক’শ ক্ষুদ্র চা চাষীরা উপস্থিত ছিলেন।













