তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে হোলজার হোসেন (৪০) নামে এক ডিস কেবল অপারেটরের লাইন ম্যান এর মৃত্যু হয়েছে।
গতকাল রাত আনুমানিক ১০ টার দিকে সদর উপজেলার রামনগর ইউপির চান্দেরহাট বাজার নামক স্হানে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা হলে তারা জানান বৈদ্যুতিক পিলারে ডিস কেবল লাইনের মেরামত কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে রাস্তায় ছিটকে পড়লে তার অন্য এক সহকর্মী দ্রুত তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত গোলজার হোসেন একই ইউপির বিশমুড়ি গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুর রউফ জানান গোলজার হোসেন স্হানীয় একটি কেবল অপারেটর শ্রমিক হিসেবে কাজ করতেন আর গতকাল তিনি কেবল লাইনের মেরামত কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।













