এখন ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বাবার সাথে অভিমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ বাবার কাছে টাকা চেয়ে সন্তানকে টাকা না দেয়ায় বাবার উপর অভিমান করে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে। নুর ইসলাম (১২) ঐ গ্রামের মহির উদ্দিনের পুত্র। রোববার (৩ জুন) রাতে বাড়ির পাশে জঙ্গলে একটি গাছের সাথে রশিতে ঝুলে সে আত্মহত্যা করে।

পাইকেরছড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সকালে তার পিতা ঘরে গিয়ে নুর ইসলাম কে না পেয়ে পরিবারের লোকজন ও এলাকাবাসীসহ খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের জঙ্গলে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহ  টি দেখতে পায়। পরিবারের ধারণা বাবার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে বাবার সাথে অভিমানে ষষ্ঠ শ্রেণির ছাত্রের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ০৪:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২