তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) ৭ নম্বর ইউপি সদস্য (মেম্বার) সাজ্জাদ আলীর বিরুদ্ধে সরকারি খাস সম্পত্তির গাছ কেটে আত্মসাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, কলমা ইউপির এক নম্বর খতিয়ানভুক্ত জেল নম্বর ১১, নড়িয়াল মৌজায় ৬১১ নম্বর দাগে ২৬ শতক আয়তনের ব্যাঙকুড়ি নামের পুকুর রয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, গ্রামের মসজিদের উন্নয়নের কথা বলে
প্রায় দু’মাস পুর্বে মেম্বার সাজ্জাদ আলী ও তৌহিদুর রহমান মুকুল ব্যাঙকুড়ির পাড় থেকে চারটি বড় সাইজের পরিপক্ক তাজা ইউক্যালেক্টার গাছ কেটে হজম করেছে।স্থানীয়রা এঘটনার নাম দিয়েছে গাছ খেকো মেম্বারের কান্ড।
এদিকে দীর্ঘদিন পর ঘটনা জানাজানি হলে গ্রামবাসির মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সাজ্জাদ আলী ও তৌহিদুর রহমান মুকুল উভয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, সমাজে তাদের হেয়ওপ্রতিপন্ন করতে একটি মহল এসব মিথ্যাচার করছে, যার কোনো ভিত্তি নাই। এবিষয়ে কলমা ইউপি চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী বলেন, অনেকে তাকে মৌখিকভাবে ঘটনা বলেছেন। তিনি বলেন, তাদের লিখিত অভিযোগ দিতে বলেছেন।













