বিশেষ সংবাদদাতা -ঃ দেখতে দেখতে কেটে গেলো একটি বছর, আবার ঘনিয়ে আসলো কোরবানির ঈদুল আজহা সময়। এই কোরবানি উপলক্ষে উৎসবে সারা দেশেই মেতে উঠলো কোরবানির পশুর হাট। প্রতি জেলা উপজেলায় পশুর হাটে মেলা হবে আর এসব হাটে সাধারণ মানুষ হতে শুরু করে সম্মানিত কর্মকর্তা সবার আনাগোনা এবং ক্রয় বিক্রয়ও দেখা যাবে। তাই এদিকে বরগুনা বাসীরাও তাদের পশুগুলোর পশুর হাটে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত চলছে । এলাকা বাসীদের কাছে জানা গেছে যে শনিবার (০২ জুলাই)২০২২ তারিখ হতে বরগুনার ঐতিহ্যবাহী পশুর হাট আয়োজন করা হয়েছে বরগুনা জিলা স্কুল মাঠে। শহরাঞ্চলে সাধারন মানুষেরা পশুর হাট আয়োজনে খুব উপকৃত হয়েছে এবং হাটে সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা থাকবে বলে যানা গেছে। পশুর হাটে সুন্দর শৃঙ্খলা থাকার জন্য বরগুনা সদর পুলিশ থাকবে। বরগুনার ঐতিহ্যবাহী পশুর হাটে আয়োজন করেছেন ইজারাদার মোঃ সামাদুল হক (বাদল) বরগুনা পৌরসভা।













