মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড়ে কয়েকদিনের টানা বর্ষনে এবং উজানের ঢলে আসা পানিতে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে ঘর বন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকালে বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষে পৌরসভার নিমনগড়, রামেরডাঙ্গা, খালপাড়াসহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করেন।
এসময় ডাকসু সাবেক ভি পি নুরুল হক নুর এর বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষে মোঃমাহাফুজার রহমান এর নেত্রীত্বে জেলা গণ অধিকার পরিষদ এর অন্যান্য নেত্রীবৃন্দ বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন।













