এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় মামলায় যুবক গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূকে ধর্ষনের চেষ্টার অভিযোগে শিমুল মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার সারাই ইউনিয়নের একতাবাজার গ্রামে নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। নির্যাতিতা ওই নারীর অভিযোগের বরাত দিয়ে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, শনিবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন একই গ্রামের বখাটে শিমুল মিয়া (২৮)। এ সময় ওই নারীর চিৎকারে পালিয়ে যায় সে। বখাটে শিমুল মিয়া একতা বাজার এলাকার সাজু মিয়ার ছেলে এবং ওই নারীর স্বামীর দূরসম্পর্কের ভাগীনা। রংপুর মেট্টোপলিটন সহকারি পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) আল ইমরান হোসেন বলেন, এ ঘটনায় রাতেই নির্যাতিতা ওই নারী বাদি হয়ে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিমুল মিয়াকে আটক করে। তিনি বলেন, আটক শিমুলকে মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার রংপুর আদালতে পাঠানো হয়েছে। তবে অভিযুক্ত ওই যুবকের পিতা সাজু মিয়া বলেন, তার ছেলের সাথে ওই নারীর স্বামীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। আর বিরোধের জের ধরে তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনা যদি ঘটে থাকে, তাহলে পাশের বাড়ির একজন মহিলা ছাড়া গ্ৰামের আর কেউ জানলো না।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হারাগাছে গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় মামলায় যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১