এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের সুমন গ্যাস সিলিন্ডারে নিয়ে আসা ফেন্সিডিলের চালানসহ আটক

মোঃ রানা আহমেদ ,ঝিনাইদহ প্রতিনিধি -ঃ গ্যাস সিলিন্ডারের ভেতরে নিয়ে আসা ফেন্সিডিলের চালান আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। ‍এ ঘটনায় সিলিন্ডার বহনকারী সুমন মণ্ডল নামে ‍একজনকে আটক কর‍া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টায় ২০ নং ওয়ার্ডের সি এন বি রোড সংলগ্ন বৈদ্যপাড়া সড়কের মুখে শাহাজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বুধবার (২৯ জুন) বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

‍এ সময় তার সঙ্গে থাকা বসুন্ধরা গ্রুপের ‍এলপিজি সিলিন্ডারের মধ্য থেকে ৫৫ বোতল ফেন্সিডিল ‍উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুুলিশ পরিদর্শক মো. ছানোয়ার হোসেন জানান, সুমন মণ্ডল নিজেকে নও মুসলিম পরিচয় দিয়েছেন। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ১২ নং নিত্যানন্দপুর ‍ইউনিয়নের খালফুলিয়া গ্রামের মৃত সচীন মণ্ডলের ছেলে।

তবে তিনি যশোর জেলার ঝিকরগাছা থানার গদখালী ‍ইউনিয়নের সদিয়ালিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহের সুমন গ্যাস সিলিন্ডারে নিয়ে আসা ফেন্সিডিলের চালানসহ আটক

প্রকাশিত হয়েছে: ০৬:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২