এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর আন্তঃজেলা চোর চক্রের সদস্য মিঠু আটক

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের সদস্য মিঠু মিয়াকে (২৪) আটক করেছে। মিঠু উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম কচুয়া দীঘলটারী গ্রামের মাহিনুর রহমান ওরফে টাট্টু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ জুন) রাত আনুমানিক ১০ টার দিকে কচুয়া দীঘল টারী এলাকা থেকে তাকে কৌশলে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার এস আই মনোয়ার হোসেন জানান, মিঠু মিয়া গঙ্গাচড়া উপজেলাসহ রংপুর জেলার বিভিন্ন স্থানে গরু, মোটরসাইকেল, পানির পাম্প চুরি করতো। সে পেশাদার চোর ও আন্তঃজেলা চোর চক্রের সদস্য। মাহিগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে আটক করি।
গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, আটক মিঠুকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর আন্তঃজেলা চোর চক্রের সদস্য মিঠু আটক

প্রকাশিত হয়েছে: ০৫:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২