রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ গংগাচড়া থানাধীন ৭ নং মর্নেয়া ৮ নং ওয়ার্ডে কয়েলটারী নামক এলাকায় আগুনে পুড়ে ছাঁই হলো একটি পরিবার। মর্নেয়া কয়েলটারী নামক গ্রামে মোঃ একরামুল হকের বাড়িতে আগুনে পুড়লো পাঁচটি বিদেশী গরু, মোটর সাইকেল,টাকার ব্যাগ সহ অন্যান্য কাগজ পত্র সহ প্রয়োজনীয় দ্রবাদি। কিন্তু এখনো আগুন লাগানোর মূল তথ্য জানা যায়নি। সন্দেহের বেড়াজালে সেই পরিবার। বৈদ্যূতিক শর্ট সার্কিটের কারন নাকি মানুষের লাগানো আগুন এই নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিচ্চে।













