স্টাফ রিপোর্টার -ঃ দিনাজপুরের বিরামপুর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
খেলে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,শিক্ষার্থীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় বঙ্গবন্ধু বালক ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এসময় ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব বালিকা রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এসময় খেলাটি পরিচালনা করেন, রেফারী ভোলানাথ সরকার ও সহযোগী রেফারী হেলাল ও মুক্তি খান এবং খেলাটির ধারাভাষ্যকারে ছিলেন আসাদুজ্জামান আসাদ।













