মোঃ আবু সুফিয়ান শান্তি জেলা প্রতিনিধি ঝিনাইদহ-ঃঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম এর উদ্যোগে পৌর শহরের নানা উন্নয়ন মুলক কাজের মধ্যে থাকা পৌর ৫ নং ওয়ার্ডের সাপ্লাই পানি ড্রেন সংস্করন,করনের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পেনেল মেয়র।
বৃহস্পতিবার(১৩ ই মে)সকালে পৌর ৫ নং ওয়ার্ডের শেখ পাড় ও ধোপা পাড়ার দীর্ঘদিন জরাজীর্ণ ও অবহেলিত হয়ে পড়ে থাকা বর্জ পানি নিস্কাসনের জন্য তৈরি হওয়া ড্রেনের ময়লা পরিস্কারের জন্য নিজে সশরীরে থেকে পৌর শ্রমিক দিয়ে সকল কাজ নিবিড়ভাবে করেন।
এছাড়া উক্ত ওয়ার্ডের প্রত্যেকটি ভোটারের নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষে সকল রকম উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন পেনেল মেয়র(১)শেখ সোহেল আরমান।
এ বিষয়ে পেনেল মেয়র শেখ সোহেল আরমান এর সাথে কথা বল্লে তিনি বর্তমান ঝিনাইদহ টিভির স্টাফ রিপোর্টার মোঃ বাবলু মিয়াকে জানান।
আমি দায়িত্ব গ্রহনের পর ওয়ার্ডের সুধীজন ও এলাকাবাসীদের সাথে নিয়ে ওয়ার্ডবাসীর নাগরিক সেবা নিশ্চিত করার জন্য ওয়ার্ডের সকল সমস্যা গুলো চিহ্নিত করেছি এবং সঠিক পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে নাগরিক সমস্যা গুলো একে একে সমধান করার চেষ্টা করে যাচ্ছি।
এসময় তিনি ওয়ার্ডের সকল উন্নয়ন মূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর রংধনু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবহান (জনি)ও সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া। নির্বাহী সদস্য মোঃআবু সুফিয়ান শান্তি













