মোঃ হাচিবুর রহমান, কালিয়া, নড়াইল প্রতিনিধি -ঃ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানা আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ২৩ জুন) সকালে নড়াগাতি থানা আওয়ামীলীগের আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও কেক কেটে আনন্দ উল্লাস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীতে নড়াগাতি থানা আ’ লীগের সভাপতি সালাউদ্দিন বসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন থানা আ’লীগের সাধারন সম্পাদক শাহ মোং ফোরকান মোল্লা,সহ সভাপতি আলাউদ্দিন চৌধুরী, সহ সভাপতি খাঁন আজাদ আলী,থানা স্বেচ্ছাবকলীগের সভাপতি খাঁন জিয়াউর রশিদ রুপম, সাধারন সম্পাদক মুরছালিন খন্দকার লালিফ, সাবেক সাধারন সম্পাদক মোঃ হাসিবুল আলম উজ্জল, থানা যুবলীগের সদস্য মোঃ সেলিম সিকদার, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলম, যুবলীগ নেতা লিংকন চৌধুরী, নির্মান শ্রমিক সভাপতি মিজানুর রহমান, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইয়ার আলীসহ নড়াগাতি থানাও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













