টি. আই. মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদমে ব্যাটারি চালিত অটোরিক্সার (টমটম) ধাক্কায় এক শিশু নিহত হয়েছে । নিহত শিশুর নাম তাজলোমা সুনতানা মিশি (৬), সে আমির হোসেন সর্দার পাড়ার বাসিন্দার মিনহাজ উদ্দিনের মেয়ে।
আজ বৃহস্পতিবার( ২৩ জুন) বিকাল তিনটায় চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক রাস্তার মাথা ভাবির দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজলোমা সুনতানা মিশি রাস্তার একপাশে দাড়িয়ে ছিল, এমন সময় বেপরোয়া গতিতে একটি অটোরিক্সা (টমটম) এসে মিশিকে সজোরে ধাক্কা দিলে মিশি রাস্তায় পাশে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয়রা মিলে আহত অবস্থায় মিশিকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অটোরিক্সার ধাক্কায় তাজলোমা সুনতানা মিশির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার পরিদর্শক (ওসি)। তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা করছে না। উনারা নিজেরাই বিষয়টি মিটিয়ে নিয়েছেন।













