এখন ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনের যাবজ্জীবন

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন পীরগজ্ঞ উপজেলার একবারপুর দক্ষিণপাড়া গ্রামের একরামুল হক ও আবুল কালাম আজাদ।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে আত্মীয়ের বাসায় দাওয়াত খেয়ে স্ত্রীসহ বাড়ি ফিরছিলেন একবারপুর দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি। এ সময় আসামি একরামুল হক ও আবুল কালাম আজাদ তাদের পথরোধ করেন। পরে অস্ত্রের মুখে স্বামীকে জিম্মি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে ওই নারীকে তুলে নিয়ে স্থানীয় মাদারগঞ্জ কলেজের পাশে একটি নির্জন স্থানে ধর্ষণের পর ফেলে রেখে চলে যান। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে স্বামী ও তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে পীরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১২ জন সাক্ষী সাক্ষ্য দেন। দীর্ঘ ১৮ বছর ধরে মামলা চলার পর আজ বৃহস্পতিবার বিচারক এ রায় ঘোষণা করেন।
রায়ে একরামুল হক ও আবুল কালাম আজাদকে দোষী সাব্যস্ত করে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অপহরণের অভিযোগে ১৪ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদাণ করেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাকজিয়া হাসান বলেন, দেরিতে হলেও জঘন্য এ ঘটনার ন্যায়বিচার পেয়েছেন বিচার প্রার্থীরা।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরের পীরগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনের যাবজ্জীবন

প্রকাশিত হয়েছে: ০১:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২