এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে : পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

বড়লেখা প্রতিনিধি -ঃ বন্যাদুর্গতদের উদ্দেশ্যে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা করে ক্ষতিপূরণ প্রদান করা হবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে। বন্যা শুরু হওয়ায় সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন বাহিনী নিয়োগ করেন এবং বন্যাকবলিত মানুষের প্রয়োজনীয় সহায়তা প্রদানের ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সংগঠন বন্যা দুর্গত মানুষের পাশে থাকবে।

বৃহস্পতিবার (২৩ জুন) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বন্যাকবলিত ১৫০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। এদিন তিনি উপজেলার সুজানগর, তালিমপুর, দাসেরবাজার, বর্ণি, দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ, উত্তর শাহবাজপুর এবং নিজবাহাদুরপুর ইউনিয়নের বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গতদের মাঝে চাল, ডাল, আলু এবং শুকনো খাবার সংবলিত ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী তার বক্তব্যে বন্যা দুর্গতদের সাধ্যমতো সহায়তা প্রদানের জন্য প্রবাসী এবং সমাজের সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা তাই আমাদের এ ধরনের দুর্যোগের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। তিনি এ সময় যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বড়লেখায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে : পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

প্রকাশিত হয়েছে: ০১:১৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২