এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উইলিয়াম বার্নসকে সিআইএ প্রধান মনোনীত করলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান হিসেবে অভিজ্ঞ কূটনীতিবিদ উইলিয়াম বার্নসকে মনোনীত করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (১১ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন। 

উইলিয়াম বার্নস রাশিয়া এবং জর্ডানের প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন। ৬৪ বছর বয়সী বার্নস রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের অধীনে স্টেট ডিপার্টমেন্টে ৩৩ বছর কাজ করেছেন।

জো বাইডেন বলেন, ‘বার্নস একজন আদর্শ কূটনীতিবিদ। তার বিশ্ব মঞ্চে দশকের পর দশক কাজের অভিজ্ঞতা আছে।’

বার্নস ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আলোচনায় ওবামা প্রশাসনের নেতৃত্ব দেন। এর আগে তিনি রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কার্নেগী এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

উইলিয়াম বার্নসকে সিআইএ প্রধান মনোনীত করলেন বাইডেন

প্রকাশিত হয়েছে: ০৩:১৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১