টি আই, মাহামুদ, আলীকদম(বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের লামা-আলীকদম ফাঁসিয়াখালী সড়ক থেকে ১৫ টি দামড়া গরু একটি ভর্তি ট্রাক (চ.মে:-ট ১১-৯৩৬৬) আটক করেছে লামা থানা পুলিশ।
২০ জুন (সোমবার) রাতে ইয়াংছা চেক পোস্টে এসব সন্দেহজনক গরু আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। পুলিশ জানায়, “ক্রয় রশিদে ক্রেতা বিক্রেতার পরিপূর্ণ ঠিকানা না থাকায়, দেশি কিংবা চোরাচালানকৃত কিনা প্রাথমিক ভাবে সুনির্দিষ্ট না হওয়ায় গরুগুলো হেফাজতে নেওয়া হলো। তদন্তশেষে ব্যবস্থা নেওয়ার বিষয়টি পক্রিয়াধীন বলে সূত্রে জানাযায়।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় কোর্টে মামলা হয়েছে। এ দিকে নাম প্রকাশ না করার শর্তে আলীকদমের দুর্গমের এক উপজাতি বাসিন্দা জানান, তারা সীমান্ত এলাকায় দেশি-বিদেশি গরু লালন পালন করে, মৌসুমের এই সময় বাজারজাত করে থাকে, কিন্তু সরেজমিন এর সত্যতা খুঁজে পাওয়া যায়নি।













