মোঃ রানা আহমেদ ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটুক্তি প্রতিবাদে সারাদেশের ন্যায় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার তালসার বাজার সহ এলাকার যুব সমাজ, বিভিন্ন মসজিদের মুসল্লি,ও,ব্যবসায়ীদের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮জুন) বাদ আসরের নামাজের পর তালসার বাজার থেকে খন্দকার বাড়ি হয়ে তালসার কাজী পাড়া খাঁ পাড়া দিয়ে আবার বাজারে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তালসার বাজার কেন্দ্রীয় জামেমসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ মিছিলে আরো উপস্থিত ছিলেন তালসার বাজার জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ইসাহাক আলী পাঠান (সন্টু), তালসার খাঁ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ হোসাইন শিক্ষক জালালপুর মাদ্রাসা হাজী পাড়া, মাঠ পাড়া মালিথা পাড়া বিশ্বাস পাড়া উত্তর পাড়া সহ এলাকার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, ও সাধারণ মানুষ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “ভারতে যারা মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটুক্তি করেছে তারা মুসলিম জাতির মনে আগুন জ্বালিয়ে দিয়েছে, এই আগুন তাদেরকে ফাঁসি দেওয়ার মাধ্যমে নিভানো সম্ভব।”
তারা আরো বলেন, “যারা মহানবী কে নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটুক্তি করেছে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি, তাদের দ্রুত ফাঁসির আদেশ করতে হবে বলে জানায় অতিথিরা।













