টি আই,মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি -ঃ বান্দরবানের আলীকদম উপজেলাধীন ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত সোনাইছড়ি কাইরি ম্রো কারবারি পাড়ায় আগুন লেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

আজ ১৪ই জুন (বুধবার) দুপুর ২টায় এই আগুন লাগার ঘটনা ঘটে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, খবরটি শোনার সাথে সাথে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুরা ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল,কম্বল, মশারী ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।
এসময় ২নং চৈক্ষ্যং ইউ.পি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ৫ নং ওয়ার্ড ইউ.পি সদস্য শাহাজান মেম্বার ও NGO প্রতিনিধিরা উপস্থিত হয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজখবর নেন।













