এখন ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চোরের ছবি তোলায় ডিআরবি টিভি ডট লাইভের সাংবাদিক এর উপর হামলা

চোরের ছবি তোলায় ডিআরবি টিভি ডট লাইভের সাংবাদিক এর উপর হামলা

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ চোরের ছবি তোলায় রংপুরের জনপ্রিয় অনলাইন টিভি ডিআরবি টিভি ডট লাইভ এর স্টাফ রিপোর্টার সুমন খানের উপর অতর্কিত হামলা চালায় এক ব্যক্তি। শনিবার(৮ মে) বিকেলে নগরীর রাজা রামমোহন রায় মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,বিকেলে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে উপস্থিত লোকজন হাতেনাতে আটক করে।এসময় সেই চোরের ছবি তোলার জন্য ডিআরবি টিভির সাংবাদিক সুমন সরকার মোবাইল ফোন বের করলে মিজানুর রহমান আরজু নামের ব্যক্তি অতর্কিত হামলা চালায়।এতে মাথায় ও কানে আঘাতপ্রাপ্ত হন সাংবাদিক সুমন সরকার। এই ঘটনার পর পরেই ঘটনাস্থলে উপস্থিত হন ডিআরবি টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মিম,নির্বাহী সম্পাদক ইশতিয়াক ফারদিন সজিব ও অন্যান্য সাংবাদিকেরা।পরে হামলাকারী ব্যক্তিকে রংপুর মেট্রোপলিটন এর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ডিআরবি টিভির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার মিম জানান,এই ঘটনার সময় আমি সেই স্থানে উপস্থিত ছিলাম না।ঘটনা জানার পরেই আমি ঘটনাস্থলে এসে পুলিশ কে জানাই এবং পুলিশ সেই হামলাকারীকে আটক করে।এই নেক্কার জনক ঘটনা কোন ভাবেই মেনে নেয়া যায় না।ডিআরবি কর্তৃপক্ষ হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে চোরের ছবি তোলায় ডিআরবি টিভি ডট লাইভের সাংবাদিক এর উপর হামলা

প্রকাশিত হয়েছে: ০৩:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১