আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি -ঃ ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মন্ডল ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৪ জুন) ভোরে ঢাকার একটি বেসরকারী ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি সোনাহাট ইউনিয়নের ৩ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি, স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে সোনাহাট ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা শেষ হয় এবং উপজেলা কোট মসজিদে দ্বিতীয় জানাজা শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।













