এখন ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার

প্রতিকী ছবি

শফিকুল ইসলাম রনি, ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ঘটনায় করা মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তার ৯ জন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। সহিংসতার ঘটনায় হওয়া মামলায় এখন পর্যন্ত ৪৪৮ জনকে গ্রেপ্তার করা হলো।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, পুলিশের বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই
হেফাজতের কর্মী-সমর্থক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর,
অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। জেলাজুড়ে হেফাজতের কর্মী-সমর্থকেরা এসব ধ্বংসযজ্ঞ চালান। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪০ হাজারের বেশি মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১৪ জনের নাম উলে­খ করা হয়েছে। বাকি সবাই অজ্ঞাতনামা আসামি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ৯ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৩৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১