এখন ০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এইচ এম ইব্রাহিম মল্লিক, চাঁদপুর জেলা প্রতিনিধি -ঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মনিরা কামালের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
১১ জুন শনিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ৩য় তলায় কিচেন রুমের জানালায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে মনিরা কামাল চলতি বছরের ১৪ ফেব্রুয়ারী যোগদান করেন। বাবা ও ফুফুর সাথে ১ বছরের ছেলে মোয়াছকে নিয়ে বসবাস করতেন। মনিরা কামাল পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ২নং ওয়ার্ড এর সদস্য মমির উদ্দিন মন্টুর মেয়ে ও নীলফামারী জেলার কাচারি বাজার গ্রামের জিয়ারুল ইসলাম নাদেরের স্ত্রী। নিহতের বাবা মমির উদ্দিন মন্টু বলেন’ রাত ২ টা বাজে আমার মেয়ে সহ একসাথে এখানে আসছি।সকালে রুমে মনিরাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজ করি।এরপর কোয়ার্টারের ৩য় তলার বাসা ভিতর থেকে বন্ধ দেখে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। তিনি আরো বলেন,মনিরা কিছুদিন যাবত মানুষিক সমস্যায় ভুগছিলো। মতলব উত্তর থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়।

উপ পরিদর্শক এস আই আবু বকর লাশের সুরতহাল রিপোর্ট করেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজান কামাল বলেন,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান বলেন,আমি স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত নেই। তবে মনিরা কামাল কেন আত্নহত্যা করেছে তা বুঝতে পারছিনা। হয়তো তদন্তে জানা যাবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৫:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২